1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেবাচিম হাসপাতালে গ্যাস্ট্রো এন্টেরোলজি ও কার্ডিওলজি বহিঃ বিভাগের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৯ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রো এন্টেরোলজি ও হৃদ রোগ (কার্ডিওলজি) বহিঃ বিভাগ চালু করা হয়েছে। মঙ্গলবার বেলা বারো ঘটিকায় হাসপাতালের বহিঃবিভাগে এ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, শেবামেক কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন, শেবামেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস.এম মনিরুজ্জামান, কার্ডিওলজি কেয়ার ইউনিটের (সিসিইউ) বিভাগের প্রধান ডাঃ জাকির হোসেন, ডাঃ মানবেন্দ্র দাস, ডাঃ সৌরভ সুতার, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট সেলিনা আক্তার প্রমুখ।

এসময়ে হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এম. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বহিঃবিভাগে পরিপাকতন্ত্র রোগ, সমস্যা ও অস্বাভাবিকতা এবং কার্ডিওভাস্কুলার রোগের সমস্যার চিকিৎসা সেবা পাবে রোগীরা। সপ্তাহে তিনদিন গ্যাস্ট্রো এন্টেরোলজি ও তিনদিন কার্ডিওলজি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION