1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে দক্ষ, ভবিষ্যত প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমিক হতে হবে- এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হানিসার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল রাস্ট্রে পদার্পন করেছে। আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী ক্ষুদা দারিদ্রমুক্ত একটি জ্ঞান নির্ভর বাংলাদেশে পরিনত হবে। বর্তমানে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতার জন্য নতুন প্রজন্মকে দক্ষ উন্নত জ্ঞানে সমৃদ্ব করারসহ বিজ্ঞান তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে একটি যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে আমরা সর্বক্ষেত্রে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে রেখে যেতে পারি তাহলে জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারব। তা না হলে আমরা ছিটকে পড়ে যাব। আমরা এখন যে পর্যায়ে এসেছি এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের নতুন প্রজন্মকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং দেশপ্রেমিক প্রজন্ম রেখে যেতে হবে। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ কাজ করতে হবে।

শনিবার ভোলার লালমোহনে উপজেলা পরিষদের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিলাল হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION