1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে নারীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৭১৩ জন সংবাদটি পড়েছেন।

রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে অ্যাঞ্জেল খান পাপিয়া (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাঁদের ধারণা ওই নারীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পাপিয়ার বাবা নিজাম উদ্দিন উজ্জ্বল ব্যাপারী নামের একজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা। পুলিশ বলছে, আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর দুই বছর ধরে বনশ্রীর ওই বাসায় উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে থাকতেন পাপিয়া। পাপিয়ার লাশ উদ্ধার হওয়ার পর থেকে উজ্জ্বল ব্যাপারী পলাতক।উজ্জ্বল ব্যাপারী খিলগাঁও এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন।

খিলগাও থানার ওসি ফারুকুল আলম আরও বলেছেন, ‘পাপিয়ার বাবা হত্যা মামলা করার পর থেকে আমরা অভিযুক্ত উজ্জ্বল ব্যাপারীকে গ্রেপ্তার করার চেষ্টা করছি।’

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION