1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ঢাকা থেকে ভারতের জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ১১০৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

ঢাকা থেকে ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করেছে। বুধবার (১ জুন) সাড়ে ৯টার পর ট্রেনটি যাত্রা শুরু করে। দিল্লি থেকে ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করেন দুদেশের দুই মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে।

২৬ মাস পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু২৬ মাস পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু

এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে বেলা ১১টা ৪৫ (আই এস টি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে রাত সাড়ে ১০টায় ( বি এস টি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে রাত ৯টা ৫৯ মিনিটে (বি এস টি) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিট।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION