1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

৫ জুন হজ ফ্লাইট শুরু, বিমানের ১৩০ ফ্লাইট প্রস্তুত

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৯৪৪ জন সংবাদটি পড়েছেন।

দেশ আলো ডেস্ক:

এবারের হজযাত্রী পরিবহন করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ দিয়ে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। বিমানের সব কটিই ডেডিকেটেড ফ্লাইট হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা করে বিমান কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।

সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজযাত্রী পরিবহনে তাঁরা দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতেন। এবার এক মাসের কম সময় তাঁরা পেয়েছেন। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজযাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কি না, জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না। প্রতিবার হজের শুরুতে হজযাত্রী কত হবে, সেটা অনিশ্চিত থাকে। এবারও তাই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেওয়ার কথা ছিল। তবে এবারের যাত্রীসংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ইতিমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION