1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রত্তন আলী হাওলাদার এর মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৯১০ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: বরিশালের বিশিষ্ট ব্যাবসায়ী ও ঠিকাদার নগরীর বৈদ্যপাড়া নিবাসী রত্তন আলী হাওলাদার এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ আসর বৈদ্যপাড়া রোডস্থ নিজ বাসভবনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর কলেজ এ্যাভেনিউ জামে মসজিদের ঈমাম শফিকুল ইসলাম। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রত্তন আলী হাওলাদার এর মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। ছবি: দেশ আলো

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ ও সভাপতি শিকদার মাহাবুব সংগঠনের সকল সদস্য বৃন্দের পক্ষে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। জীবনের শেষদিকে তিনি ডায়াবেটিস, হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বুধবার (৮ জুন) বিকেলে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নগরীর শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (৮ জুন) বাদ এশা নগরীর কলেজ এভিনিউ প্রথম জানাজা ও পরে বানারীপাড়া উপজেলার মাধবপাশায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাধবপাশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পেশাগত জীবন তিনি ছিলেন একজন সফল ব্যাবসায়ী। ঠিকাদার হিসেবে বরিশালে তার আলাদা পরিচিতি ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION