1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৬৫৩ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জেলেদের মাছ ধরা ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাতির খাল এলাকায় ১২ জনের একটি জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য মালামাল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় স্থানীয় জেলেদের ডাকচিৎকারে পাশে থাকা অন্য জেলেরা ছুটে এসে এসব জলদস্যুদের ঘিরে ফেলে ৬ জনকে আটক করে। এসময় বাকী ৬ জলদস্যু পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওইসব জলদস্যুদের থানায় নিয়ে আসে। এসময় পুলিশ জলদস্যুদের কাছ থেকে বগি দাঁ, ছোরা ও করাতসহ ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটকৃতরা হলেন; শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক। এরা বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট থানার বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, তারা দীর্ঘদিন ধরে নদীতে থাকা জেলেদের ট্রলারে ডাকাতি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব জলদস্যুরা আমাদের জানিয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে। এরপর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION