1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি নষ্ট করার জন্য অনেকে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে- এমপি শাওন

  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সারা দেশে সামাজিক সম্প্রতি বজায় রয়েছে। দেশের সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য একটি মহল সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কারনে তাদের সকল অপচেষ্টা বন্ধ রয়েছে। এখনো অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভুয়া ও মিথ্যা তথ্য রটনা করছে সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য। তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে।
এমপি শাওন আরো বলেন, একসময় চট্রগ্রামের সাকা চৌধুরী এবং লালমোহনের মেজর হাফিজের নেতৃত্বে দেশের সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য কথাবর্তা বলত। তাদের কারনে দেশে অনেক এলাকায় সম্প্রতি নষ্ট হয়েছিল। মেজর হাফিজ তখন বলেছিল, আওয়ামীলীগের সাথে বিয়ে সাদী ও সম্পর্ক না রাখতে। এরা ছিল চরম নিকৃষ্ট মনের মানুষ।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, মাছুমা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা মদন মোহন মন্দির কমিটির উপদেষ্টা মন্টু রঞ্জন কুন্ডু, শ্যামল দত্ত, সহসভাপতি কালীপদ দাস, সাধরণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ড, দপ্তর সম্পাদক শংকর মজুমদার, নির্বাহী সদস্য নিরঞ্জন চন্দ সেন্টু, জয়ন্ত চন্দ পন্টি, মঙ্গল সিকদার বাজার সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি পবন কান্তি শীল, সাধরণ সম্পাদক দিপক বিশ্বাস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION