1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

চরফ্যাশনে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন সাজা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৮ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

দীর্ঘ ১৮ বছর পর ভোলার চরফ্যাশনে গৃহবধূর ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করে ভিকটিমের পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আসামিদের একজন পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় আসামি মোঃ সেলিম ও পলাতক আসামী মোঃ নাসিমকে বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।

এই মামলার অপর আসামি মোঃ বিল্লাল, মোঃ বাবুল, মোঃ কালু, মোঃ সামছুদ্দিন পন্ডিতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন জানান, ২০০৪ সালের ৬ জুন ভোলার চরফ্যাশন উপজেলার চর নুরুল আমিন গ্রামে রাতে আধারে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে মোঃ সেলিম ও মো.নাসিম পালাক্রমে ধর্ষণ করেন। ওইদিন ধর্ষণের শিকার গৃহবধূ বাদি হয়ে চরফ্যাশন থানায় পাচঁজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে চরফ্যাশন থানা পুলিশ অভিযুক্ত মোঃ সেলিম ও মোঃ নাসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION