1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে বিশ্ব পর্যটন দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২২ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য “পর্যটনে নতুন ভাবনা”। দিবসটি উপলক্ষে রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ল্যাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। সভায় বক্তারা পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।। দেশ আলো

আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসানকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION