1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮২৩ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে মো. তাজল ইসলাম (৫৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানায় মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়েরই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বুধবার বিদ্যালয় চলাকালীন সময় দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাথরুমে গেলে সেখানে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতে দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবার স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম্য সালিশদের ঘটনাটি জানান। বুধবার রাতে থানায় এসে প্রধান শিক্ষক তাজল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। মামলা নং: ২৫।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, থানায় মামলা দায়েরের পরই গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দী নিতে তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জান মিলন জানান, এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। তাই সঠিকভাবে কিছু বলতে পারবো না।

তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নোট: মেয়ের নাম: নাহিদা আক্তার ওরফে তানহা, পিতা: মো. বেল্লাল হোসেন, মাতা: আরজু বেগম, রমাগঞ্জ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড, লালমোহন, ভোলা।

গ্রেফতারকৃত ওই শিক্ষক একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION