1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

শেখ হাসিনার কল্যাণে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে। শেখ হাসিনার কল্যাণে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে আজকে সম্ভাবনাময় বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রীর জন্যই দেশজুড়ে শান্তির সুবাতাস বইছে।

শুক্রবার বিকালে ভোলার লালমোহনে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এই দেশ।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে একজন অনন্য রাষ্ট্র প্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশের মানুষ নিরাপদে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তোফিক ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ। খেলায় ৩-২ গোলে কালমা ইউনিয়ন একাদশককে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ জয় লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION