1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

লালমোহনে শেখ রাসেল দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১০৯০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বর্ণাঢ্য র‌্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত, চিত্রাংকন ও কবিতা আবৃতি, পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে দিনব্যাপী ভোলার লালমোহনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাঙালী জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতেন শহীদ শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট খুনীরা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করে। এমনকি শিশু রাসেলকেও তারা সে সময় নির্মমভাবে হত্যা করে।
আজ বেঁচে থাকলে হয়ত দেশের নেতৃত্ব দিতেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি শাওন। এরপূর্বে র‌্যালীতে অংশগ্রহণ এবং র‌্যালী শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION