1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

লালমোহনে সাংবাদিকের ওপর হামলা, আটক-১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫২৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি’র লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি আরিফ তুষারের ওপর অতর্কিতভাবে হামলার চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে লালমোহন থানা ফটকের সামনে মায়ের অসুস্থতার কথা বলে ফোন দিয়ে তার অফিস থেকে ডেকে এনে এ হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত আরিফ তুষারকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে খবর পেয়ে তাকে দেখতে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সাংবাদিক আরিফ তুষার লালমোহন প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এদিকে রাতেই হামলার সঙ্গে জড়িত মূলহোতা আসাদুল ইসলাম এলিনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় সাংবাদিক আরিফ তুষার বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলকারী মূল আসামী এলিনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION