1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় নেপালে প্রথম মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১০৩৭ জন সংবাদটি পড়েছেন।

 

করোনায় আক্রান্ত হয়ে নেপালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৯ বছর বয়সী এক নারী মারা গেছেন। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি একজন ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একজন নবজাতকের মা। রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নবজাতকসহ তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এছাড়া নেপালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৫৪টি। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯১ জন।

গত ২৪ জানুয়ারি উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। সংক্রমণ ততটা ভয়াবহ না হলেও ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION