1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় পানির ভয়ে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই গৃহবধূর মৃত্যু সহ নিহত ৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৬৯৭ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃদ্ধি পাওয়া পানির ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে মোসা. আয়েশা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূ আয়েশা এ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, আয়েশার ঘরের চারদিকে পানি উঠলে সে নিরাপদ আশ্রয়ের জন্য পাশে থাকা দাদার বাড়ি উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তবে রাস্তাও পানিতে ডুবে থাকায় পথ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় আয়েশা।ভোলা সদর উপজেলায় গাছ চাপায় মো. মফিজল ইসলাম (৬০) নামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই বৃদ্ধ উপজেলা ধনিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । তাঁর বসতঘরের উপর একটি রেনটি গাছ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।এ বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন।
সোমবার(২৪ অক্টোবর) রাতে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ও সদর উপজেলা ধনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অপরদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে গাছ চাপা পড়ে মনির(৩৫) ও দৌলতখানে ঘরচাপায় বিবি খাদিজা (৮০) নামে ২ জন নিহত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতের দিকে এই ঘটনা ঘটে।
চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ও দৌলতখান পৌর ৫ নং ওয়ার্ডে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর গ্রামে জোয়ারের পানিতে বেসে আশা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান জানান, গৃহবধূর আয়েশার নিহতের ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION