1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১১২৫ জন সংবাদটি পড়েছেন।

 

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে নানা আয়োজনে দিবসটি পালন করে আসছে।

তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে না।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন: স্বাভাবিক রক্তচাপ হলো সেই বল, যার সাহায্যে রক্ত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। যদি কারও রক্তচাপ স্বাভাবিক মাত্রার চাইতে বেশি হয় এবং অধিকাংশ সময় এমনকি বিশ্রামকালীনও বেশি থাকে, তবে ধরে নিতে হবে তিনি উচ্চ রক্তচাপের রোগী।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিসংখ্যান মতে, বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে। অর্থাৎ দেশে উচ্চ রক্তচাপের রোগী দেড় কোটিরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চমাত্রার লবণ ব্যবহারের কারণে প্রায় শতকরা ৬০ ভাগ রোগী এই রোগে আক্রান্ত হয়। এ কারণে মস্তিষ্কের রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক, কিডনি বিকল ও চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকতে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এলে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না।

এক গবেষণায় দেখা যায়, উচ্চ রক্তচাপ মানুষের স্ট্রোক, হৃদরোগ, কিডনি সমস্যার অন্যতম কারণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। এই রোগে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। দেশে ১০ থেকে ২০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে।

চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে উচ্চ রক্তচাপকে বংশগত বিষয় হিসেবে দেখা হয়ে থাকে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে অত্যধিক মানসিক চাপ, শারীরিক পরিশ্রম না করা ও খাদ্যাভ্যাস পরিবর্তন বিশেষ করে ফাস্টফুডের প্রতি আসক্ত উচ্চ রক্তচাপের জন্য দায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION