1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বেতাগীতে ভায়রা ভাই’র হামলায় ভায়রা জখম, ইউপি মেম্বারের সহায়তায় আহতের চিকিৎসা!

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৩২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার বেতাগী উপজেলার ৪ নং মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে প্রতারণা করে জমি লিখে নেয়ার প্রতিবাদ করায় এক রিক্সা চালককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তার ভায়রা লিটন হাওলাদার ও তার পরিবারের লোকজন। এ সময় তার স্ত্রী ও দুই সন্তান সহ একটি অটো রিকশা আটকিয়ে রাখে তারা বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতের নাম রুবেল হোসেন। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: মোসলেম মিয়ার ছেলে। বর্তমানে সে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রুবেল জানান, তার শ্বশুর হামিদ মোল্লার ছেলে সন্তান না থাকায় তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক হন ৩ কন্যা। শ্বশুরের মৃত্যু হওয়ার কিছুদিন পর লিটন তার শাশুড়ি আইফুল বেগম ও যেট্টোন আসমার জমির অংশ প্রতারণা করে তার নামে লিখে নেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন একই ভাবে রুবেলের স্ত্রী নাজনীনের অংশ লিখে নেয়ার চেষ্টা করে। এসময় ভাই রুবেল প্রতিবাদ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিটন হাওলাদার, তার স্ত্রী কমলা বেগম, ভাই নিজাম হাওলাদার ও প্রতিবেশী ইমাদুল মোল্লা সহ কয়েকজন রুবেলকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে মানবতার সেবক স্থানীয় ইউপি মেম্বার জাফর মোল্লা আহতকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। অন্যদিকে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকা জনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও তার বাবা আব্দুর রব কালু ও ভাই নিজামের সম্পত্তি প্রতারণা করে তার নামে লিখে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION