1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিমানবন্দরে মা-মেয়েসহ ৩ জনকে পিটিয়ে জখমের অভিযোগ!

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বিমান বন্দর থানাধীন উত্তর কড়মজা এলাকায় ওয়াকফা এষ্টেজের জমি দখলের জের ধরে মা মেয়ে সহ ৩ জনকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উত্তর কড়মজা গ্রামের খলিফা বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মোফাজ্জেল খলিফার মেয়ে লিপি আক্তার, কেয়া আক্তার ও স্ত্রী রেহানা বেগম । আহতদের মধ্যে লিপি ও কেয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত লিপি অভিযোগ করে জানান, তার বাবা মোফাজ্জেল খলিফার ৩ একর ৫৮ শতাংশ ওয়াকফা এস্টেজের জমি দীর্ঘদিন ধরে দখল দিয়ে আসছে তার চাচাতো ভাই ইলকিস ও আব্দুর জব্বার। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে তারা জোরপূর্বক মোফাজ্জেলের পুকুরের ভেড় থেকে মাছ ধরে। এ সময় কেয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার বোন লিপি ও মা রেহানা ঘটনাস্থলে গেলে তাদেরকে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কেয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তাদের অত্যাচারে আহত ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে আহতদের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের সাহায্য কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION