1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মেহেন্দিগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কোল চর গ্রামে যৌতুক না দেয়ায় স্ত্রী ও শাশুড়ির উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আহতদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বিকেল চারটায় কোল চর ভূইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুমি বেগম জানান, তার সাথে তের বছর আগে একই গ্রামের সালাম সরদারের ছেলে জয়নাল সরদারের সাথে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের সময় তার দরিদ্র বাবা মন্নান মাঝি জয়নাল কে নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র দেয়। বিয়ের বছর ঘুরতেই তাদের ঘরে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান। এরপর থেকেই একের পর এক যৌতুকের দাবি। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে সুমিকে যৌতুকের টাকা আনতে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। টাকা আনতে দেরি হওয়ায় জয়নাল ও তার বাবা সালাম তাদের বাড়িতে যায়। তার বাবা টাকা দিতে অপারগতা স্বীকার করলে তারা সুমিকে এলোপাথাড়ি লাঠিপেটা করে। তার ডাক চিৎকারে তার মা সালেহা তাকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION