1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাকিব বরিশালেই থাকছেন আরও দুই মৌসুম

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬১ জন সংবাদটি পড়েছেন।

ক্রীড়া ডেস্ক:

বিপিএলের গত আসরেও ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এই মৌসুমেও বরিশালের দুর্দান্ত নেতৃত্বে বরিশালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব। এবার জানা গেলো শুধু এই মৌসুমই নয়, বিপিএলের আগামী ২ মৌসুমও বরিশালের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শুধু সাকিবই নয়, আরো কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই তিন বছরের চুক্তি করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এমনটিই জানিয়েছেন বরিশাল দলটির চেয়ারম্যান মিজানুর রহমান।

বিপিএলের চলতি মৌসুম থেকে তিন বছরের জন্য বরিশালের মালিকানা পেয়েছে ফরচুন গ্রুপ। তিন বছরের জন্য মালিকানা পাওয়ার পরই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। তারই অংশ হিসেবে সাকিবসহ দলের আরও কিছু ক্রিকেটারের সঙ্গেও লম্বা চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিজানুর রহমান বলেন, ‘সাকিব আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের দলে নিয়েছি আমরা। তাদের মাঝে হয়তো দু-একজন পারফর্ম করতে পারছে না, তবে অবশ্যই তারা সেরা। তাদের সঙ্গেই আমরা আরও কয়েক মৌসুম চালিয়ে যাব। আমাদের দলটা এখন দারুণ ব্যালেন্স একটা দল।’

দলটির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা হয়তো করিম জানাতকে কন্টিনিউ করব। এছাড়া আরও কিছু খেলোয়াড়ের সঙ্গেও আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করবো ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION