1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শ্যালকের হামলায় ভগ্নিপতি হাসপাতালে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৭ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড ধান গবেষণা এলাকায় পারিবারিক কলহের জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে শ্যালক ও তার সহযোগীদের বিরুদ্ধে। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় ধান গবেষণা রোড গাজী বাড়ি মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম আমিনুল ইসলাম। সে ওই এলাকার ভাড়াটিয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আমিনুল জানান, ঘটনার দিন সকালে তার স্ত্রী সাহিদা অভিমান করে তার পরকীয়া প্রেমিক কবিরের কাছে চলে যায়। আমিনুল দুপুরে ঘরে ফিরে গিয়ে তার স্ত্রীকে দেখতে না পেয়ে আমিনুল তার মোবাইল ফোনে ফোন করে। সাহিদা তাকে মোবাইল ফোনে জানায় সে কবিরের বাড়িতে আছে। পরে সে রাতে অটো রিক্সা নিয়ে কবিরের বাড়িতে সাহিদাকে আনতে গেলে কবির তার রুবেলকে অটো রিক্সায় তালা দেয়ার নির্দেশ দেয়। এতে সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে কবিরে নেতৃত্বে রুবেল সহ আরো কয়েকজন সন্ত্রাসী আমিনুল কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিতে চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION