1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

কাজিরহাটে অটো চালক কে কুপিয়ে-পিটিয়ে জখমে অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পূর্ব শক্রতার জের ধরে পাতার হাট উপজেলার কাজির হাট ইউনিয়নে এক অটো অটোচালক কে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৮ মার্চ ) দুপুর ২ টায় সংতেশপুর গ্রামের খলিফা বাড়ি সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার খানের ছেলে সাইফুল ইসলাম। বর্তমানে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত সাইফুল অভিযোগ করে জানান, গত দুই বছর আগে বৈদ্যুতিক খুঁটি কে কেন্দ্র করে ইব্রাহিম সরদার, সুলাইমান, শহীদ বেপারী, জামাল মৃধা মিলে আলতাফ চৌকিদার নামে এক ব্যক্তিকে খুন করে। তারই সূত্র ধরে শনিবার (১৮ মার্চ) সাইফুলকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ, রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে স্থানীয় সন্ত্রাসী ইব্রাহিম সরদার, সোলাইমান, শহীদ বেপারী, জামাল মৃধা, নাদিম মৃধা, বাপ্পা সহ আরো কয়েকজন। এ সময় সাইফুলের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION