1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনা ঘোষিত অনাবাদি জমি না রাখতে কৃষকের সাথে ধানরোপনে এমপি শাওন 

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন প্রতিনিধিঃ 

কাদাযুক্ত মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। নিজেদের সঙ্গে একজন এমপিকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা স্থানীয় কৃষকরা। মঙ্গলবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপির কালাশাহ গ্রামে কৃষকদের সঙ্গে বোরো ধানের চারা রোপণ করেন তিনি।

এ ব্যাপারে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের কৃষি চাষাবাদের উপযোগী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। চাষাবাদ বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। যার জন্য কৃষকদের উৎসাহ ও চাষাবাদে উদ্বুদ্ধ করে তুলতে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এর ফলে স্থানীয় কৃষকরা চাষাবাদে আগ্রহী হবেন। যার ফলে বাড়বে কৃষি উৎপাদন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সার-বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনন্য নজির।

অন্যদিকে, ধানের চারা রোপণ শেষে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালাশাহ মারকাজ মসজিদ এলাকায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তজুমদ্দিন উপজেলা কৃষক লীগের সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION