1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮১৪ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান শিক্ষক মোঃ আবু সালে।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭১ এর ২৬ শে মার্চের সকাল আর ২০২১ এর ২৬ শে মার্চের সকাল তাৎপর্যগত ভাবে এক হলেও ইতিহাসগত ভাবে কোনভাবেই তুলনা করা যায় না। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকের বাংলাদেশের জন্ম হতো না। বাঙালি জাতির জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা বাঙালির স্বাধীনতার ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে।

অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবার সহ একাত্তরের বীর শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও কলেজের শিক্ষার্থীদের সংগঠন মকবুলিয়ানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION