1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল।। দেশ আলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০৬২ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) কলেজ অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে শিক্ষার্থীদের উদ্দেশ্য সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মিজানুর রহমান মুন্না বলেন,
কর্মমুখী জীবনে অনার্স মাস্টার্সের পরিচয়ই সবাই প্রাধান্য দেয়, সেক্ষেত্রে এই কলেজই এখন তোমাদের আসল পরিচয়। আমি মনে করি, কলেজকে ভালো কিছু দেয়া, কলেজের উন্নতির জন্য কাজ করা তোমাদের নৈতিক দায়িত্ব। এসময় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশমুখী হতে পরামর্শ দেন তিনি।

কলেজের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে উৎসাহিত করে তিনি বলেন, জীবনে সময় অনেক দামী। যে সময়টা চলে যায় সেটা আর ফিরে আসে না। প্রতিটি সময়কে সুন্দর ভাবে কাজে লাগাতে হবে। সমাজবিজ্ঞান বিভাগ তোমাদেরই বিভাগ। বিভাগের যেকোনো অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা উচিত। সমাজবিজ্ঞান বিভাগ সবসময় তোমাদের পাশে আছে।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মিজানুর রহমান মুন্না। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION