1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ভয়াবহ আগুনে বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৩ ইউনিট

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৮৫৮ জন সংবাদটি পড়েছেন।
আগুনে পুড়ছে বঙ্গবাজার
আগুনে পুড়ছে বঙ্গবাজার

ডেস্ক রিপোর্ট :

ভয়াবহ আগুনে রাজধানী বঙ্গবাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের পাশে এনেক্স ভবনেও। ঘটনাস্থল সংবাদকর্ম ীরা বলেন, অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের দোকানগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে।

মো. তোফাজ্জলের শাড়ির দোকান ছিল বঙ্গবাজারের ভেতরে। ঈদকে সামনে রেখে দোকানে নতুন নতুন শাড়ি তুলেছিলেন তিনি। তোফাজ্জলকে বাজারের সামনে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদতে দেখা গেল। বললেন, কিছুই বের করতে পারেননি। তোফাজ্জলের পাশেই দাঁড়িয়ে ছোটাছুটি করছিলেন আর কাঁদছিলেন সৈয়দ রাসেল নামের এক ব্যক্তি। বঙ্গ ইসলামিয়া বাজারে তাঁর শার্টের দোকান ছিল। তিনি বললেন, সব পুড়ে শেষ হয়ে গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪৩টির বেশি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, পুলিশ। বিমানবাহিনীর হেলিকপ্টার সহ বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন সেনাবাহিনীর সাহায্যকারী দল। স্থানীয় লোকজনকেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সহায়তা করতে দেখা গেছে। বঙ্গবাজারসংলগ্ন হানিফ উড়ালসড়কের ওপরে মানুষের ভিড় জমেছে। অগ্নিকাণ্ডে অবশিষ্ট দোকানগুলো থেকে মালপত্র বের করতেও ব্যবসায়ীদের সহায়তা করছেন স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকাল আটটার দিকে দেশ আলোকে জানান, তাঁরা হতাহতের কোনো খবর পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION