1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

প্রেমিকার বিয়েতে বোমাভর্তি উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০২২ জন সংবাদটি পড়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলেন একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম। চালু করতেই হোম থিয়েটারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বর ও তাঁর ভাই নিহত হন। গুরুতর আহত হন চারজন।

গত সোমবার ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় এ ঘটনা ঘটে। নিহত বরের নাম হেমেন্দ্র মেরাভি (২২)। তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ভাই রাজকুমার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হেমেন্দ্র ১ এপ্রিল বিয়ে করেছিলেন। কনের নাম ললিতা। পুলিশি তদন্তে দেখা যায়, হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক বসানো ছিল। বিস্ফোরকসহ এ হোম থিয়েটার বিয়েতে উপহার দিয়েছিলেন কনের সাবেক প্রেমিক সঞ্জু মারকাম। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হোম থিয়েটার বিস্ফোরণে ঘরের দেয়াল ও ছাদ ধসে পড়েছে। দেড় বছরের একটি শিশুসহ আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, তারা তদন্তে দেখতে পায়, হোম থিয়েটারটির ভেতরে বিস্ফোরক ছিল। এ কারণেই বৈদ্যুতিক সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ বিয়েতে পাওয়া উপহারের তালিকা খতিয়ে দেখে। তারা দেখতে পায়, হোম থিয়েটারটি উপহার হিসেবে দিয়েছেন কনের সাবেক প্রেমিক।

কবিরধামের অতিরিক্ত পুলিশ সুপার মনীষা ঠাকুর বলেন, গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁর সাবেক প্রেমিকা বিয়ে করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এ ক্ষোভ থেকেই তিনি হোম থিয়েটারে বিস্ফোরক বসিয়ে তা বিয়েতে উপহার দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION