1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

৪০ লাখে বিক্রি মাশরাফীর ব্রেসলেট

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১২১৯ জন সংবাদটি পড়েছেন।

 

দীর্ঘ ১৮ বছর ধরে সঙ্গে থাকা ব্রেসলেটটি মাশরাফি বিন মোর্ত্তজা নিলামে তুলেছিলেন করোনা দুর্গত মানুষদের জন্য ব্যয় করতে। ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে নিলামে তোলা ওই ব্রেসলেটটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ মে) রাতে ব্রেসলেটটি কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে নিলাম চলে রোববার রাত ১১টা পর্যন্ত। নিলামের শুরুতে ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তা গড়ায় ৪০ লাখ পর্যন্ত। এই দুঃসময়ে অসহায় মানুষদের।
জন্য এই অর্থ ব্যায় করা হবে।

এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন ব্রেসলেট নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে দান করবেন, যা করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।’

তবে নিলামে বিক্রি হলেও ব্রেসলেট থাকছে ম্যাশের হাতেই। বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম লাইভে যুক্ত হয়ে জানিয়েছেন, এই ব্রেসলেট কিনে নিয়ে তারা আবার মাশরাফিকেই উপহার দিতে চান।

তিনি বলেন, মাশরাফীর এই ব্রেসলেট অমূল্য। তবু আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠনের পক্ষ থেকে তার এই উদ্যোগের পাশে দাঁড়াতে চেয়েছি। তাকে সম্মান জানাতে চেয়েছি। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

এর আগে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কাল রাতে ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন সরঞ্জাম নিলামে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION