1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে গ্রীষ্মকালীন ফল উৎসব।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯৪৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: দেশীয় নানা জাতের ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে উৎসবমুখর পরিবেশে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করে “আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ডিগ্রি স্টুডেন্ট ক্লাব।”

ডিগ্রি পাশ কোর্স শাখার আহ্বায়ক শাহীনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ. ফ. ম রেজাউল হাসান।

ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে আম, জাম, কাঠাল, তাল, কলা, আনার, ডালিম, পেঁপে, কামরাঙ্গা, জাম্বুরা, বেল, কলা, ডাব, নারিকেল, তরমুজ, আমলকি, হরিতকি, লটকন, গাব, ডেউয়া, জামরুল, ডুমুর, দেশি খেজুর, লিচু, পেয়ারা, আনারস, আমড়া, চালতা, তেঁতুল ও লেবুসহ ৪০ টি দেশীয় প্রজাতির ফল প্রদর্শন করা হয়।

ছবিঃ দেশ আলো

অনুষ্ঠানে বক্তারা বলেন, মধুমাসে আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ডিগ্রি স্টুডেন্ট ক্লাবের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সংগৃহীত দেশীয় ফলগুলোর সঙ্গে আমরা অনেকেই পরিচিত থাকলেও এখন অনেকটা বিলুপ্তির পথে। ফল উৎসবের এমন আয়োজন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুসরণ করবে এবং এসব ফলের সংরক্ষণের চেষ্টা করবে।

উৎসবে গ্রীষ্মকালীন দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং বিভিন্ন ফলের গুনগত মান সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

ফল উৎসবে ডিগ্রি স্টুডেন্ট ক্লাবের আহ্বায়ক মোঃ শাকিল ঢালী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION