1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লালমোহনে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৬৪২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে একটি পিস্তল ও দুটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী ওরফে শুটার শামিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।

লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, শুক্রবার রাতে পৌরসভা গেট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সাদৃশ্য বগি দা ও চাকু দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শামীমের বসতঘর একটি পিস্তল রয়েছে বলেও জানায় সে। এরপর তল্লাশী চালিয়ে ওই পিস্তলটিও উদ্ধার করা হয়।

এসআই মাহবুব আরো জানান, জিজ্ঞাসাবাদে শামীম এসব অস্ত্র দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো বলে স্বীকার করেছে। উদ্ধার করা ওই পিস্তলটি সে সঙ্গে রাখতেন বলেও জানান।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি কার্যক্রম শেষে অস্ত্রসহ আটক হওয়া শামীমকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION