1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

বরিশাল সহ পাঁচ সিটির মেয়র-কাউন্সিলররা শপথ নেবেন আজ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৬১৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট—এই পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় তিন সিটি করপোরেশন ও দুপুর ১২টায় দুই সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণের মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঁচ সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন এবং দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং ৩৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নিতে ঢাকায় অবস্থান করছেন। টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর সেলিম হাওলাদার মারা যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের একজন কাউন্সিলর কম উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION