1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে ভাবীকে পেটানোর চাঞ্চল্যকর ঘটনায় দেবরের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭১৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর বেলতলা সংলগ্ন উত্তর আমানতগঞ্জ এলাকায় বিধবা ভাবীকে অর্ধ-উলঙ্গ করে পেটানোর ঘটনায় দেবর রিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিধবা ভাবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং এমপি ৮৭/২৩।

মামলার নথি সূত্রে জানা যায়, জমি বিরোধের জের ধরে বিধবা দেলোয়ারা বেগমের বাসার সামনে মলমূত্র ও দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে রাখে দেবর রিয়াজ উদ্দিন সিকদার ও তার স্ত্রী মরিয়ম বেগম পপি। স্বামী স্ত্রী’র এমন নোংরামিগুলোর প্রতিবাদ করেন বিধবা দেলোয়ারা। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিধবার ঘরে প্রবেশ করে তাকে লোহার রড ও দরজার লাট দিয়ে পেটানো হয়। রিয়াজুদ্দিন প্রথমে লোহার রড দিয়ে  বিধবাকে পেটায়। পালাক্রমে এসে রিয়াজুদ্দিনের স্ত্রী পপিও তাকে ঘরের দরজার লাট দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে লোভী স্বামী-স্ত্রী বিধবার গলায় থাকা একভরি ওজনের একটি স্বর্নের চেইন ও ঘরের আলমারির ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। এমনকি এসব বিষয়ে আইনের আশ্রয় নিলে বিধবা দেলোয়ারা ও তার ছেলেদের ওপর এসিড নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা ওই বিধবাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দেলোয়ারা বেগম উত্তর আমানতগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিন আহমেদের ছেলে।

এ বিষয়ে কথা হলে বিধবা দেলোয়ারা কান্না ভেজা চোঁখে বলেন, আমার ওপর হামলার ঘটনায় ন্যায় বিচার চাই। যেকারণে আদালতের দ্বারস্থ হয়েছি। বাদীর আইনজীবী নুরুল হক দুলাল বলেন, গত রবিবার হামলার ঘটনায় বিধবা দেলোয়ারা বেগম নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION