1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লক্ষ্মীপুরে চিকিৎসকসহ নতুন ৯ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১১১৫ জন সংবাদটি পড়েছেন।

 

লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টার নতুন করে ডাক্তার, নার্স ও ভাইস চেয়ারম্যানসহ আরও ৯ জনের দেহে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়াল।

সোমবার সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।

নতুন শনাক্তরা হলেন- রায়পুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের ৪ জন ডাক্তার, ২ জন সিনিয়র স্টাফ র্নাস, একই উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যান ও এক নারী এবং একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি।

রায়পুরের নতুন করোনা শনাক্তদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া। তিনি বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওই ভাইস চেয়ারম্যান নিজ ইচ্ছায় ১০ মে সেম্পল পরীক্ষার জন্য পাঠান। রোববার রাতে তারসহ বাকিদের পরীক্ষার রির্পোট পজেটিভ আসে।

সিভিল সার্জন আবদুল গাফফার জানান, নতুন করে ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে রায়পুরে ৮ ও সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়াল। এছাড়া এখন পর্যন্ত ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে তিনি আরও জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে প্রতিনিয়ত মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করছে। অনেকে করোনা উপসর্গ নিয়ে প্রবেশ করার কারণে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে এ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION