1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

যথাযথ মর্যাদায় মকবুল হোসেন কলেজে জাতীয় শোক দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৭৬৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা:

যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজ। মঙ্গলবার (১৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মুজিবুল ইসলাম এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আইনুন নাহার সুলতানা।

সভায় জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যানে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই ও পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION