1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আশ্রয়ন প্রকল্পের সুফল ভোগীদের সাথে মতবিনিময় করলেন এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান , লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকার আশ্রয়ন (একক গৃহ) প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় লালমোহন উপজেলায় এ পর্যন্ত ১০৪০ জন ভূমিহীনকে বিনামূল্যে ঘর ও ঘরের দলিল প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের সকল গরীব দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে। শেখ হাসিনার উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়। গ্রামও চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার সরকার সমানভাবে কাজ করছে। তার মধ্যে রয়েছে চরের রাস্তাঘাট তৈরী ও মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। যোগাযোগ ব্যবস্থা এখন অনেক সহজতর হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক মঞ্জু তালুকদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে আশ্রয়ন (একক গৃহ) প্রকল্পের সুফলভোগীদের কাছে ঘরের দলিল হস্তান্তর করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION