1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

নায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত ১২

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৫ জন সংবাদটি পড়েছেন।
ফেরদৌসের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের হাতাহাতি, আহত ১২
ফেরদৌসের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের হাতাহাতি, আহত ১২

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজধানীর সেন্ট্রাল রোডে এ সংঘর্ষের ঘটনায় আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি দেশ আলোকে বলেন, আজ শনিবার দুপুরে নির্বাচনী প্রচারণার জন্য সেন্ট্রাল রোডে যান আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কয়েকজনের তথ্য সংগ্রহ করেছেন।

সেন্ট্রাল রোডে ১৮ নম্বর ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি সাহেদ আলী দেশ আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তাঁর (ফেরদৌস) পাশে কারা থাকবে, তা নিয়ে কথা–কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এতে দুজনের হাত ভেঙে গেছে। তাঁরা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়ে জানতে ফেরদৌস আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দেশ আলোর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, সেন্ট্রাল রোডে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সোহেল খান (২৮), আবদুল জলিল (৩৮), রফিকুল ইসলাম (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), মো. জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (২৫), মাহি (২৪), সোহেল (২৫) ও মোশাররফ (৩০)।

নিউমার্কেট থানার পরিদর্শক হাওলাদার অর্পিত ঠাকুর দেশ আলোকে বলেন, সেন্ট্রাল রোডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদৌস আহমেদ। সেখানে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে, সেটি নিজেদের মধ্যে। বিষয়টি মীমাংসাও হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION