1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

মকবুল হোসেন কলেজের মার্কেটিং বিভাগের একাডেমিক ট্যুর।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮৬ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: আলহাজ্ব মকবুল হোসেন কলেজ মার্কেটিং বিভাগ আয়োজিত বিবিএ( অনার্স) তৃতীয় বর্ষের অ্যাকাডেমিক ট্যুর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ট্যুর সমাপ্ত হয়।

ট্যুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। অধ্যক্ষ রেজাউল হাসানের দিকনির্দেশনায় একাডেমিক ট্যুরের সার্বিক নেতৃত্ব দেন মার্কেটিং বিভাগের প্রধান শরিফুল ইসলাম ফিরোজ।

একাডেমিক ট্যুরে শিক্ষার্থীরা কক্সবাজার ছাড়াও হিমছড়ি পাহাড় ও ঝর্ণা, ইনানী বীচ, সী বীচ ইত্যাদি দর্শনীয় স্থান উপভোগ করে। ট্যুরে সেবা বাজারজাতকরণের বিভিন্ন টার্ম শিক্ষার্থীদের মাঝে প্র‍্যাক্টিক্যালি উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সি আই পি, আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় আলহাজ্ব মকবুল হোসেন কলেজ। মানবিক গুণাবলি সমৃদ্ধ, জ্ঞানের আলোয় উদ্ভাসিত দক্ষ মানবসম্পদ তৈরির অনন্য এ প্রতিষ্ঠানটি গুণগত মানের শিক্ষাদানে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।

কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্সের পাশাপাশি রয়েছে ৩টি প্রফেশনাল অনার্স, ৫ টি বিষয়ে মাস্টার্স এবং এক বছর মেয়াদী এমবিএ ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সাইন্স। এছাড়াও কলেজটিতে এইচএসসি সকল শাখা, ডিগ্রি পাস কোর্সও চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION