1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মেজর (অব.) হাফিজ উদ্দিনের আগমন উপলক্ষ্যে লালমোহনে বিএনপির ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬২০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের লালমোহন আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। আগামী মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় এসে লালমোহন পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। ওই জনসভা সফল করতে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভা করছেন।

এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এবং সন্ধ্যায় মঙ্গলসিকদার বাজারে পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা করা হয়। ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক ছাদেক ঝান্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ করিম নিরবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION