1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কিংবদন্তি নূরজাহান বেগমের প্রয়ান

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ১০৭৬ জন সংবাদটি পড়েছেন।

 

সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। এ দেশের নারী জাগরণ, সাংবাদিকতা ও সমাজকল্যাণে নূরজাহান বেগমের অবদান অবিস্মরণীয়। এই আধুনিক বুদ্ধিদীপ্ত মানুষটি সমাজের জগদ্দল অন্ধকার ঠেলে বেগমের মতো মুক্তচিন্তার একটি পত্রিকাই শুধু বের করেননি, সে সময় নারী লেখকদের লেখা প্রকাশ করে সাহসী, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

এ দেশের নারী জাগরণ ও সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত। তাঁর সম্পাদনায় ৬০ বছর ধরে প্রকাশিত হয়েছে বেগম পত্রিকা, ধরে রেখেছে এর ঐতিহ্য। বেগম’র প্রথম ছাপা সংখ্যা ছিল ৫০০ কপি। মূল্য ছিল চার আনা।
পাশাপাশি গড়ে ওঠে বেগম ক্লাব। পত্রিকা ও বেগম ক্লাব ঘিরে একটি শক্তিশালী নারী লেখকগোষ্ঠী গড়ে ওঠে।

নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৭ সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়া বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুন্নেসা মাহাবুবুল্লাহ ট্রাস্ট, বাংলাদেশ সাংবাদিক ফোরাম, রোটারি ক্লাব প্রভৃতি সংগঠন থেকে তিনি স্বর্ণপদক পেয়েছেন।

৯১ বছর বয়সী নূরজাহান বেগমের প্রয়াণ আমাদের দেশ-জাতি ও সাহিত্যের অপূরণীয় ক্ষতি। তাঁর অবর্তমানে যদি তাঁর উত্তরসূরি ও সহযাত্রীরা পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখেন, সেটাই হবে তাঁর প্রতি যথাযথ সম্মান জানানো। নূরজাহান বেগমের অনুসৃত চিন্তা ও কর্ম সমাজ-প্রগতির নিত্য প্রেরণা হয়ে থাকবে। ২০১৬ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION