1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

একদিনে করোনায় আক্রান্ত আরও ১৫২ পুলিশ সদস্য

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১২৪২ জন সংবাদটি পড়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৩ জনে। ভাইরাসটি এখন পর্যন্ত ১৪ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসরিলিজে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত নতুন করে ১৫২ জন আক্রান্তসহ বাংলাদেশ পুলিশের ৪০৫৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ১১১৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন।

এদিকে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের বিপিএম (বার) নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION