1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা: যুক্তরাষ্ট্রে লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১০০১ জন সংবাদটি পড়েছেন।

 

মহামারি নভেল করোনাভাইরাস ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই।
এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। নিঃসন্দেহে করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

বুধবার (২৭ মে) ওয়ার্ল্ডো মিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ তিনশ ৯৬ জন। দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার নয়শ ৬৫ জন মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার একশ ৯৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার তিনশ ৩৯ জন।

এর আগে ন্যাশনাল মেমোরিয়াল ডে আয়োজনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মৃতের সংখ্যা কমতে শুরু করায় করোনা ভাইরাস জয়ের পথে আমরা। শিগগিরই জয় করব সে প্রত্যাশা আমাদের। যদিও দেশটিতে এখনও মৃত্যু ঘণ্টা বেজেই চলেছে।

বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ ৮৪৭৯৫ জন, মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ২২৫ জন আর সুস্থ হয়েছেন ২৪ ৩০ ৫৯৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION