1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১০৪৮ জন সংবাদটি পড়েছেন।

 

প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা থামছেই না। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসটিতে। এর মধ্যে কয়েকটি দেশে করোনা প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) একদিনে সারাবিশ্বে নতুন করে এক লাখ ১৫ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫৮৫ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৪ হাজার ৬৭৩ জন। অপরদিকে ২৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ তিন হাজার ৩৩০ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৬৪ জনের।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন, মৃত্যু হয়েছে ৪১৪২ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১১৯ জনের।

তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৮৩৭ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ১২৭ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ১৪২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION