1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

সীমিত পরিসরে খুলছে ঢাবির অফিস

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১২৯৬ জন সংবাদটি পড়েছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত হয়েছে, যা ৩১ মে থেকে শুরু হবে। যদিও তাতে জুড়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি সম্পর্কিত ১৫টি শর্ত। এই শর্ত মেনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অন্যান্য অফিস ও আবাসিক হলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। ঢাবি কর্তৃপক্ষ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলগুলোর সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও নিজস্ব স্থাপনা রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের সহায়তা দেওয়ার প্রয়োজনে অতি সীমিত পরিসরে অফিস খোলা রাখবেন। তবে মূল গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।

এছাড়া অন্যান্য জরুরি কাজের মধ্যে এরইমধ্যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর ফলাফল চূড়ান্ত করা ও তা প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিদ্যমান সব ব্যবস্থা ও বিধি-নিষেধ বলবৎ থাকবে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মূল অফিসগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে শুরু হবে- সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যূনতম সংখ্যক জনবল নিয়ে অফিস কার্যক্রম চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য কোনো কর্মকর্তা-কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হলের অফিসও চালু হচ্ছে। তবে শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ থাকছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION