1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এসএসসি ও সমমানে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১১৩৯ জন সংবাদটি পড়েছেন।

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এবছর জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি।’

নয়টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৭০ শতাংশ।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ। যশোর বোর্ডে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ বোর্ডে পাশের হার ৮৭.৩১%। আর বরিশাল বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪,৪৮৩ জন। সেখানে পাশের হার ৭৯.৭০%।

এছাড়া, কুমিল্লা বোর্ডে ১০ হাজার ২৪৫ জন জিপিএ ৫ পেয়েছেন আর পাশের হার ৮৫.২২%। ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৪৩৪ জন জিপিএ ফাইভ পেয়েছেন আর পাশের হার ৮০.১৩%।

সিলেটে জিপিএ ফাইভ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন আর এ বোর্ডে পাশের ৭৮.৭৯%। দিনাজপুরে ১২ হাজার ৮৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। আর, এ বোর্ডে পাশের হার ৮২.৭৩%।

রাজশাহীতে এবার অন্যান্য বোর্ডের তুলনায় পাশের হার জিপিএ-৫ এর সংখ্যা তুলনামূলক বেশি। বোর্ডটিতে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪.৭৫%। এছাড়া, এই বিভাগীয় বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। আর ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন।

এদিকে, আগামী ৬-৭ জুন থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ স্তরে ক্লাস কবে শুরু হবে, সেটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে আগস্টে ক্লাস শুরুর লক্ষ্যে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION