1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা হবে না: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১০৩৩ জন সংবাদটি পড়েছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তারা আক্রান্ত হোক সেটা চাই না। তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। পরিস্থিতি বুঝে, করোনাভাইরাস থেকে উত্তরণ ঘটলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।

রোববার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

পরে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি সচিবালয় থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

ফল প্রকাশকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো কলেজ এখন আমরা খুলবো না। শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলতে পাচ্ছি না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। যাতে এই করোনা ভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎতো আমি ঝুঁকিতে ফেলতে পারি না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন: শুধু নিজের না, মানুষের কথা চিন্তা করো। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা সুযোগ পেলে অনেক কিছু করতে পারবে। তাদের সুযোগ করে দিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। আজকের শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই, তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না। এই সময়টা কাজে লাগাও। আত্মবিশ্বাস রাখো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION