1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১০৯৪ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র,বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুন) বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। এর আগে তার দুদফা জানাজা সম্পন্ন হয়।

জানাজার পরে রাষ্ট্রীয় সম্মাননা-গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযুদ্ধের এ সংগঠককে। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এ লড়াকু রাজনীতিকের মরদেহে।

বনানীতে দ্বিতীয় নামাজে জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মরদেহ ধানমণ্ডির বাসা থেকে সোবহানবাগ জামে মসজিদে নেয়া হয়। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।

শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ রাজনীতিবিদ। গত ১ জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ৫ জুন ভোরে ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে পরপর তিনটি কোভিড টেস্ট নেগেটিভ আসে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION