1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

হুয়াওয়ে এখন শীর্ষ স্মার্টফোন নির্মাতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১১৭১ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ

স্মার্টফোন নির্মাণে বহুদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা স্যামসাংকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানির তকমা দখল করেছে নিয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, চীনের বাজারে হুয়াওয়ের স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে হুয়াওয়ে শীর্ষে চলে এসেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, বহুদিন ধরে শীর্ষে থাকা স্যামসাংকে পেছনে ফেলে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান দখল করেছে হুয়াওয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে স্মার্টফোন মার্কেটের ১৯ শতাংশ দখল করে এপ্রিলে শীর্ষ অবস্থানে চলে আসে হুয়াওয়ে।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার দেয়া নিষেধাজ্ঞাকে পুঁজি করেই চীনে বিপুল পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। চীনে অনেক আগে থেকেই গুগল পরিষেবা নিষিদ্ধ। তার উপর হুয়াওয়ের উপর আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা আরোপ চীনাদের দেশীয় ফোন কিনতে উদ্বুদ্ধ করেছে। শুধুমাত্র চীনেই হুয়াওয়ের মার্কেট শেয়ার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, স্মার্টফোন মার্কেটের ১৭ শতাংশ দখল করে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে স্যামসাং। মূলত কোভিড-১৯ মহামারির ফলে স্যামসাংয়ের অন্যতম প্রধান স্মার্টফোন বাজার ইন্ডিয়া, আমেরিকা ও ইউরোপে স্মার্টফোন বিক্রি হ্রাস পায়।

কাউন্টার পয়েন্টের প্রতিবেদন অনুসারে, হুয়াওয়ে প্রথম প্রান্তিকে ৪৯ মিলিয়ন স্মার্টফোন বাজারজাত করে, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ কম। স্যামসাং ও অ্যাপল যথাক্রমে ৫৯ মিলিয়ন ও ৪০ মিলিয়ন স্মার্টফোন বাজারজাত করে, যা গতবছরের তুলনায় ১৮ ও ১৭ শতাংশ কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION