1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পিএসসির নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১০১২ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিজ্ঞপ্তির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১ হাজার ৭২৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদে ১ হাজার ৩৯৪ জন জনবল নিয়োগ দেয়া হবে।

এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার পদে ৫৯ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৬০ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (ভূ-তত্ত্ব) পদে ১৫ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভূ-পদার্থ) পদে আট জন নিয়োগ দেয়া হবে।

উপরোক্ত পদগুলো ছাড়াও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ক্রাফট ইন্সট্রাক্টর পদে ২৫ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে সিনিয়র ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৩১ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ইন্সট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৫৫ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৪০ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের ড্রাফটসম্যান পদে ২১ জন নিয়োগ দেয়া হবে।

আগ্রহীদের bpsc.teletalk.com.bd ও www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বিপিএসসি ফর্ম-৫ পূরণ করে আবেদন করতে হবে। যোগ্য প্রাথীরা এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন। ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION