1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন ট্রাম্প!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১০৫৯ জন সংবাদটি পড়েছেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন বলে তার দলেরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানিয়েছেন।

ওই নেতাকে উদ্ধৃত করে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, জনমত জরিপগুলোতে ট্রাম্পের বিষয়ে জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকলে তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। রিপাবলিকান দলের ওই সদস্য অন্য নেতাদের কাছ থেকে এ ধরণের ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইঙ্গিতে স্বীকার করেছেন, আসন্ন নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরেও যেতে পারেন।

কয়েক মাস পর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হতে পারেন, এমন সম্ভাবনা এখন স্পষ্ট হয়ে উঠছে। জনমত জরিপগুলোতে ট্রাম্পের তুলনায় বাইডেন ১০–১৪ পয়েন্টে এগিয়ে আছেন। রিপাবলিকান নেতৃত্বে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

রিপাবলিকান দলীয় প্রভাবশালী সিনেটর চাক গ্রাসলি এক টুইটে নিজেকে শুধরে নেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। তিনি ট্রাম্পকে বাস্তবতা বুঝাতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের অনুরোধ করেছেন।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার টিমের মুখপাত্র টিম মুরটাগ বলেছেন, ট্রাম্পের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে যে খবর বেরিয়েছে তার পুরোটাই মিথ্যাচার। সূত্র: পার্সটুডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION